।। জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা।।
বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন(এনজিও) বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠান। ১লা এপ্রিল ২০২৩ তারিখে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংস্থার কর্ম এলাকায় ৫৫টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয। । তারই লক্ষে খুলনা জেলার ডুমুরিয়া শাখা অফিসের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে ৮ এপ্রিল শনিবার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে ৫০ টি ফলজ ও বনজ বৃক্ষ রোপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, শক্তি ফাউন্ডেশন এর ফাইন্যান্স ডিরেক্টর আসাদুজ্জামান, খুলনার রিজিওনাল হেড মো: জামাল হোসেন , ফাইন্যান্স সুপারভাইজার প্রতুল কুমার মণ্ডল , এরিয়া সুপারভাইজার মো: শাহিনুল ইসলাম (শাহিন) , শক্তি ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ । উল্লেখ্য
১৯৯২ সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো (প্রধান মন্ত্রীর কার্যালয়) এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় সমগ্র বাংলাদেশে ৫০৪ টি শাখা অফিস ও ৮৭ টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ- সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসের মধ্যে ৫৫টি জেলাতে ৩,১০০ টি বৃক্ষরোপনের পরিকল্পনা হাতে নিয়েছে। বৃক্ষরোপনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটাতে ও অন্যকে উদ্ভুদ্ধকরনের কাজে আসবে অন্যদিকে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।

