//বিশেষ। প্রতিনিধি //
ডুমুরিয়া উপজেলার মাগুরখালীর কৈপুকুরিয়ায় বিলে এবার নুতন আঙ্গিনায় বঙ্গবন্ধু ধান ১০০ জাতের ধান চাষাবাদ করে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
এক সময়ে লবক্তাতার উর্বর ভূমি এ মাগুরখালীতে বোর মৌসুমে ব্যাপক হারে ধানের আবাদ হয়েছে। এবছর প্রণোদনা কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু ধান ১০০ জাতের ধান চাষ করেছেন কৃষক উৎপলেন্দু বালা এবং কবিতা বালা তারা ১ একর জমিতে কৃষি অফিসের পরামর্শে ধান রোপন করে ব্যাপক ফলন পাওয়ার আশা করছেন।
প্রণোদনা কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু ধান ১০০ আবাদ দেখতে ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন কৃষিবিদ মোহন কুমার ঘোষ অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল । এসময কৃষি দপ্তরের কমাকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন বলেন প্রণোদনা কর্মসূচির আওতায় কৈইপুকুরিয়া এলাকায় এক একর জমিতে বঙ্গবন্ধু ধান ১০০ জাতের ধান আবাদ করে কৃষক অতিরিক্ত ফলন পাওয়ার আশা করছেন। ধান গুলো জিংক সম্মৃদ্ধ হওয়ায় পারিবারিক পুষ্টির চাহিদার পাশাপাশি মেধাবী জাতি গঠনে ভূমিকা রাখবে।

