//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেছেন, পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক সুদৃঢ় করতেই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। অপরাধ প্রবণতা ও মাদক রোধে এই বিট পুলিশিং অগ্রণী ভূমিকা রাখবে।
সমাজের প্রত্যেককে সঙ্গে নিয়ে বিট পুলিশিংয়ের কাজ তরান্বিত করতে হবে।
সাম্প্রতিক সময়ে বেশ কিছু অপরাধ সংঘটিত হয়েছে। যা অল্প সময়ে পুলিশ সব ঘটনার মূল আসামিদের আটক করেছে। এগুলো নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের অবক্ষয় বলে প্রতীয়মান হয়। একটা সমাজের বিভিন্ন স্তরের মানুষ যখন তাদের দায়িত্ব পালন করে না তখন এসব সামাজিক সমস্যার উতপত্তি হয়।

তিনি আরো বলেন, করোনাকালে পুলিশ যেমন লাশ দাফন, জনগণকে খাবার পৌঁছে দিয়ে, রোগী ভর্তি করে সেবা দিয়েছে; সেভাবে সমাজ থেকে নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, হত্যাসহ অন্যান্য সামাজিক অপরাধ নিবারণ করছে।
বিট পুলিশিংয়ের সদস্যরা সামাজিক মিথস্ক্রিয়ার নিমিত্তে কমিউনিটি পুলিশিং কাক্রম, বিভিন্ন মিটিং ও উঠান বৈঠকে উপস্থিত থেকে সমাজের সমস্যা সম্পর্কে অবগত হতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে। গ্রামে গ্রামে গিয়ে বিট পুলিশ কর্মকর্তারাও যুব সমাজকে সঠিক পথেআনার জন্য কাজ করে যাচ্ছে।
এছাড়া কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষকে সংগঠিত করে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে সকলকে কাজ করতে হবে।
পুলিশসহ সবাই যদি তার নিজ নিজ দায়িত্ব পালন করে, তাহলে সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা, মাদক ও দুর্নীতি দূর করে একটা আদর্শ কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
রূপসা থানার আয়োজনে বিট পুলিশিং কমিটির সমাবেশ ২২জুন বেলা ১১টায় থানা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:হাফিজুর রহমান বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, সন্ত্রাসী যে কেউ হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীরা কেউ ছাড় পাবে না। সমাজ বিশৃংখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মানুষকে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করলে তার কোন ছাড় হবে না। এক্ষেত্রে পুলিশও যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, আমাদের সবাইকে ভাল থাকতে হবে। মাদক নির্মুল করতে হবে। এজন্য পুলিশের পাশাপাশি সাধারন মানুষকেও এগিয়ে আসতে হবে। যোগ্য সন্তান তৈরী করতে হলে মাদক থেকে দুরে রাখতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, উপজেলা আওয়ামীলীগ ও পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, উপজলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান মো:জাহাঙ্গীর শেখ,মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, কামাল হোসেন বুলবুল।
এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম,সেকেন্ড অফিসার এস আই আবুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক সোহেল জুনায়েদ, পুলিশিং কমিটি ও ইউপি সদস্য মো: মনিরুজ্জামান,মনিরুল ইসলাম বুলু, আ:গফুর খান, ইনতাজ মোল্লা, মো: মঈন শেখ, মনির হোসেন মোল্লা, আকলিমা খাতুন তুলি, শেখ মাসুম,জাকির মোড়ল,কামরুল ইসলাম, শফিকুল ইসলাম বাবু,দাউদ শেখ, শফিকুল ইসলাম, সমর মন্ডল, সহাদেব বৈরাগী,মনিরুল ইসলাম, সাগর শেখ, ফরহাদ শেখ, শাকিল শিকদার, মাধুরী সরকার,স্বপ্না পাল,জেসমিন বেগমসহ অনেকেই।
খুলনার রূপসায় ক্লাস্টার চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডুমুরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পইন ও ওষুধ বিতরন

