//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ব্র্যাক অধিকার এখানে এখনই প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার নিশ্চিত কল্পে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভবনে কৈশোর বয়সে স্বাস্থ্য ক্যাম্পাইন বিষয়ে শিক্ষার্থীদের চিংত্রাঙ্কন কুইচ ও বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের লক্ষ্য ও উদ্যেশে সর্ম্পকে বক্তরা বলেন সকল কিশোর – কিশোরী ও তরুণ জনগোষ্ঠির লিঙ্গ বৈচিত্র নির্বিশেষে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে চাহিদা ও অধিকার সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে তরুণেরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে সচেতনা করা ও আইন ও নীতিমালায় তৈরী করে কিশোর ও তরুণরদের স্বাস্থ্য বিষয়ে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে যে সামাজিক ‘ট্যাবু’ ও বাধা রয়েছে তা দূর করা,অনুকূল পরিবেশ তৈরি করা এবং স্বাস্থ্য সেবা যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সরকারের বিভিন্ন নীতিমালার বাস্তবায়ন এবং স্কুলের শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় বিষয় সমূহ অন্তর্ভুক্তির ক্ষেত্রে কিশোর এবং তরুণেরা উদ্যোগী ভূমিকা পালন করতে পারে। ব্র্যাকের উপজেলার শাখার ডিওএম এর সার্বিক পরিচালনায় ও ইউথ গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শামচ্ছুজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান শেখ, ইউথ গ্রæপের সভাপতি ফয়সাল হোসেন, রাব্বি, বিনাস, লাব্বি প্রমুখ। অনুষ্ঠানে শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরন করা হয়।

