//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন গরীব মেহনতি দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। দেশকে একটি উন্নয়ন ও অগ্রগতি সমৃদ্ধি সোনার বাংলা প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছেন।
গত কয়েক বছর দেশের প্রতিটি অঞ্চলে রাস্তা ঘাট, স্কুল কলেজ প্রতিষ্ঠান কৃষক শ্রমকি মেহনতি মানুষের জন্য নানা মুখি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে । বয়স্ক ও ভাতা, বিধবা ভাতা দিয়ে তাদের একটু সুখ ও শান্তির ব্যবস্থা করছেন। বৃদ্ধ বয়সে আপনাদের হাত খালি থাকে। নিজে কিছু কিনে খাবেন বা নাতি-পুতিদের কিছু কিনে দেবেন, এর জন্য টাকার প্রয়োজন হয়। কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই সেই সামার্থ্য নেই। আবার অনেক মা-বোন আছেন যাদের অল্প বয়সে স্বামী যারা গেছেন। তারা আজ বিধবা। আবার হাতে টাকাও নেই। এতিম সন্তান নিয়ে সংসার চালানো খুব কঠিন। এমনি করে অনেকে আছেন পঙ্গু, শারিরিক প্রতিবন্ধি ও গর্ভবতী মা আছেন। যাদের দু’মুঠো ভাত জোগানোর মত সহায় সম্পদ নেই।
তাই এসকল কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাদের পাশে অবস্থান নিয়েছেন। এছাড়াও তিনি গৃহহীনদের জন্য জমিসহ ঘর তৈরী করে দিচ্ছেন।
আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলকে আহবান জানান।
৪ নভেম্বর শনিবার দুপুরে ডুমুরিয়া কলেজ মাঠে ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টুনি, নারী-শিশু উন্নয়ন এবং পেশাজীবি দক্ষতা ও সামার্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকারের গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ উপকার ভোগী জনসাধারণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া ধন্যবাদ জ্ঞাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আসিফ ইকবাল, ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশীষ মমতাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন পারভীন রুমা, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ভান্ডারপাড়ার চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, খর্ণিয়ার চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরাঘোনার চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, আটলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম মুন্না, ধামালিয়ার চেয়ারম্যান এম জহুরুল ইসলাম, রঘুনাথপুর চেয়ারম্যান মনোজিৎ বালা, রংপুরের চেয়ারম্যান অধ্যক্ষ সমারেশ মন্ডল, গুটুদিয়ার চেয়ারম্যান তুহিনুল ইসলাম,শরাফপুরের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম,উপজেলা প্রশাসনের কর্মকর্তা ।

