//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এবারের এ প্রতিপাদ্যকে সমানে রেখে ৪ নভেম্বর শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
জাতীয় সঙ্গীত, বেলুল উড্ডায়ন,র্যালী শেষে উপজেলা সম্প্রসারিত ভবন কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বিপিএম, সহকারি কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, সমবায়ী এস এম মুস্তাকিন বিল্লাহ, এস এম গোলাম কুদ্দুস প্রমুখ।

