//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়া কৃষি দপ্তরের বাস্তবায়নে উপজেলার কালিকাপুর -দত্তড়াঙ্গা এলাকায় যান্ত্রিকীকরণ ও আধুনিক চাষাবাদের মাধ্যমে ৫০ একর জমিতে সমলয়ে প্রদ্ধিতে বোরো ধানের চাষাবাদ কার্যক্রম শুরু হয়েছে। ১৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার কালিকাপুর -দত্তড়াঙ্গা ব্লকে আনুষ্ঠানিকভাবে সমলয়ে বোরো ধানের রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ লক্ষ্যে এক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি”র বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি”র বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আসিফ ইকবাল উপ পরিচালক শষ্য সুবির কুমার বিশ্বাস, কৃষি প্রকোশলী দিপংক চন্দ্র বালা, স্বাগত বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, আরো বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরানজয় মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার বিশ্বাস, মো: জাহাঙ্গীর আলম, করুণা মন্ডল।
এসময় শতাধিক কৃষক ওকৃষাণী উপস্থিত ছিলেন।

