//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতাল এর সহযোগিতায়: প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) বাস্তবায়নে জিপি নন জিপি খামারীদের দুই দিন ব্যাপী “ব্যবসা পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক প্রশিক্ষণ সোমবার ২২ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ এর হলরুমে অনুষ্কঠিত হয়।
প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন খুলনা ভেটোনারি অফিসার ডাক্তার এস এম আইয়ুব আলী, খুলনা জেলা ট্রেনিং অফিসার ডাক্তার এফ এম মান্নান কবীর, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সায়রা গুলশান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চঞ্চল মন্ডল, সহ ৪০জন ডেইরী খামারী উপস্হিত ছিলেন প্রমুখ।।

