//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় নির্বাচনী পদক ২০২৪ প্রদান করা হয়েছে। এবার এ পদকে মনোনীত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকতা কল্লোল বিশ্বাস।
সুত্রে জানা গেছে, ২রা মার্চ বাংলাদেশ নির্বাচনী কমিশন কার্যালয়ে জাতীয় ভোটার দিবসের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্মাননা স্মারক পদক ও চেক প্রদান করা হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস তার কৃতিত্ব পূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারকে মনোনীত হন।

