//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ডুমুরিয়া প্রশাসন ও উপজেলা পরিষদ সহ শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী, বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাষ্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্প মাল্যা অপর্ণ ও আলোচনা সভাসভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে স্বাধীনতা চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি’র পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন, বিএনপি তার অঙ্গ সংগঠন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ডুমুরিয়া মহাবিদ্যালয়, শহীদ স্মৃতি মহিলা কলেজ,ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয়, এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খেলা ঘর আসর, সাজিয়াড়া সরকারী মড়েল প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া প্রেস ক্লাব, সাংবাদিক কল্যান সমিতি, নিরাপদ সড়ক চাই, পল্লী বিদুৎ সমিতি, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর আনুষ্ঠানিক ভাবে ডুমুরিয়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের কে সম্বর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমীন এর সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, চন্দ্র কান্ত তরফদার, ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইন্সট্রক্টর মোঃ মনির হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সুধী সমাজের নেতৃবৃন্দ।শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

