//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
সচেতনতা স্বীকৃতি মূল্যয়ান শুধু বেচেঁ থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা এবারের এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
২রা এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের আয়োজনে স্থানীয় অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা ও সুর্বণ নাগরিক পরিচয়পত্র ও প্রতিবন্ধী ঋণের চেক বিতরন করা হয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, আবাসিক মেড়িকেল অফিসার মোঃ নাঈম ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার প্রমুখ।
আলোচনা সভা শেষে ৩জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সুর্বণ নাগরিক পরিচয়পত্র, উপজেলা সমাজ কল্যান পরিষদ থেকে ২৭ জনদুস্থ রোগীর মধ্যে ৪০ হাজার টাকা চিকিৎসা অনুদান, ১০ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থী মাঝে ২০ হাজার টাকা, এছাড়া ধামালিয়া রুদাঘরা রংপুর ও গুটুদিয়া ইউনিয়নের ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাবলম্বী এবং আর্থ সামাজিক অবস্থার উন্নযনের জন্য ২ লাখ ৩৫ হাজার টাকার ক্ষুদ্রঋন প্রদান করা হয়।

