//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
খুলনার ডুমুরিয়ার টিপনা ব্লকে উন্নত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে লবণ সহনশীল ব্রিধান-৯৯, ৬৭, হাইব্রিড ব্রিধান-৩ ও ৮ জাতের প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় সকাল ১০ টায় টিপনা আঙ্গারদহা ব্লকে এ দিবস অনুষ্ঠিত হয়।
ধান গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড, মোঃ শাহজাহান কবীর এর সভাপতিত্বে ও সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা ড,প্রিয়লাল চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। বিশেষ অতিথি’র বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল এর অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ ও উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মোসাদ্দেক হোসেন,সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের ড, দেবজিৎ রায়,বিএডিসি যুগ্ম পরিচালক মোঃ লিয়াকত আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মোঃ মামুনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, আদর্শ কৃষক শেখ মনজুর রহমান, সাবেক চেয়ারম্যান খান রহমত আলী, ইউপি সদস্য শেখ মহসিন হোসেন, প্রমূখ।
অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।

