//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা জৈবসার উৎপাদন সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তির উপর উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের আয়োজনে ১৯ ও ২০ মে দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন, প্রশিক্ষক অধির বিশ্বাস ও মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক অংশ গ্রহন করেন।

