//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরানজয় মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবীদ মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপপরিচালক (শষ্য সংরক্ষণ) এস এম মিজান মাহমুদ, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার ওয়ালিদ হোসেন,কৃষক পংকজ মন্ডল, উপ সহকারী কৃষি কর্মকর্তা তুষার বিশ্বাস, আশুতোষ কুমার দাস, জাহাঙ্গীর হোসেন,কনিকা মন্ডল,আবু হুরায়রা, প্রকাশ চন্দ্র, রনজিৎ মন্ডল, নিরবিন্দু মন্ডল, অমিত বিশ্বাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
মেলায় ১২ স্টলে কন্দল জাতিয় ফসলের প্রদশর্নী প্রদর্শন করা হয়।

