//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এস ও ডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন ১৯ জুন বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা এর আয়োজনে ও ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেনর সঞ্চালনায়ে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন দুর্যোগ ত্রান মন্ত্রণালয খুলনার উপ পরিচালক মোঃ ইউনুছ আলী ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরশাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার ইউপি চেয়ারম্যানদ্বয় এম জহুরুল ইসলাম, মনোজিৎ বালা, গাজী তৌহিদুজ্জামান, শেখ দিদারুল ইসলাম, শেখ হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম হেলাল, সুরজিৎ বৈধ্য,শেখ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র দে, অধ্যক্ষ সমারেশ মন্ডল, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।

