//এম মুরশীদ আলী, রূপসা//
সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা সংক্রান্ত সেমিনার এবং উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কর্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ গত ২০ জুন (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তৃতা করেন- খুলনা বিভাগীয় সমাজসেবা (উপসচিব) পরিচালক অনিন্দিতা রায়। তিনি বলেন- দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ‘বয়স্কভাতা’ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পুরুষ ও মহিলাসহ দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ভাতা প্রদানের আওতায় আনা হচ্ছে। তিনি আরো বলেন- বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গিকার হিসেবে বয়স্কভাতাভোগীর মাসিক ভাতার হার বৃদ্ধি করা হয়।
চলতি ২০২৩-২৪ অর্থ বছরে ৫৮ লক্ষ ০১ হাজার বয়স্ক ব্যক্তির জন্য এ খাতে বরাদ্দ রয়েছে। বয়স্কভাতা স্বচ্ছতা গ্রহণযোগ্য করে তোলার জন্য মহিলাদের বয়স ৬৫ বছর থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ ডাটাবেইজ প্রণয়ন হয়। ২০১৭-২০১৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা আংশিক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে পরিচালিত হয়েছে। ভাতাভোগীদের নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে করা হচ্ছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, কানিজ মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক,আইনাল হক।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পিকিং শিকদার, রূপসা থানা ওসি তদন্ত (অপারেশন) মো. মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, তথ্য আপা দিলশান আরা, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসহাক সরদার, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান প্রমূখ। এ ছাড়া পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাগণ উপস্থিত ছিলেন।

