//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় অনাবাদি পতিত জমি বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টির যোগান প্রকল্পের (১ম সংশোধনী) আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আব্দুস সামাদ, অতিরিক্ত উপ-পরিচালক মহাদেব সানা, উপজেলা কৃষি কর্মকর্তা ইনছাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ। প্রথম দিনে ৩০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। প্রত্যেকে দুটি করে ফলজ বৃক্ষ দেওয়া হয়।

