//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
দক্ষ যুব গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ১লা নভেম্বর ডুমুরিয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নযন অধিদপ্তর এর আয়োজনে সকালে পরিষদ কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে আলোচনা সভা শপথ বাক্য পাঠ যুব ঋনের চেক, প্রশিক্ষণ সনদ ও প্রশিক্ষণ ভাতা বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নযন কর্মকর্তা এস এম কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথির বক্তব্যদেন যুব উন্নয়ন খুলনার সহকারী পরিচালক বদিউজ্জামান বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,
উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রক্টার মোঃ মনির হোসেন,জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, সমবায় কমকর্তা সরদার জাহিদুল ইসলাম, সহকারী যুব উন্নযন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উদ্যোক্তা সৌমেন মন্ডল, মাজেদুল ইসলাম, এস কে বাপ্পী, পৃতীষ কুমার মন্ডল, আব্দুস সবুর, বিডি ক্লিন এর জাকিয়া সুলতানা, সাদ্দাম হোসেন, শোভন রানা,প্রমুখ। আলোচনা সভা শেষে যুবক যুবতিদের প্রশিক্ষণ সাটিফিকেট সনদ ঋনের চেক প্রশিক্ষণের টাকা বিতরন করা হয়। পরে বিডি ক্লিন এর ছাত্র ও যুবকরা স্বাধীনতা চত্বরের সামনে খালের শেওলা ও ময়লা পরিস্কার করেন।

