//এম মুরশীদ আলী, রূপসা//
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”। এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রূপসায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সভা শেষে ভাতা ভোগীদের মধ্যে চেক প্রদান করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আহসান হাবীব প্রামানিক, রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, রূপসা থানা তদন্ত ওসি মো. মনিরুল ইসলাম।

আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার।
এ সময় উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা বিপুল গাজী। তাছাড়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- তামিম লিওন, মো. ফাহাদ, তরিকুল ইসলাম, মেহেদী হাসান, নাঈম শেখ, সৌরভ, মো. হেদায়েত উল্লাহ প্রমূখ।

