খুলনা বিভাগে গত ২৪ঘন্টায় মৃত্যু সর্বোচ্চ ৫১ জন

খুলনা বিভাগে গত ২৪ঘন্টায় মৃত্যু সর্বোচ্চ ৫১ জন

খুলনা বিভাগে গত ২৪ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে।  বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে খুলনা বিভাগের জেলাসমূহ মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। গত কয়েকদিন যাবত করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চলছে।জেলাগুলোতে মানুষের ভিতর যেমন চলছে বোবাকান্না তেমনি সকল মানুষের ভিতর বিরাজ করছে ভয়- ভীতি ও আতঙ্ক।

আজ ৫ জুলাই -২০২১ রোজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক তথ্য নিশ্চিত করেন যে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগের রেকর্ড সর্বোচ্চ ৫১ জন মারা গেছেন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭০ জন।
এর আগে গতকাল ৪ জুলাই-২০২১ রোজ রবিবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জন মৃত্যু বরণ করেন।
খুলনা বিভাগের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ১৩ জন,যশোরে ৬ জন,ঝিনাইদহ ও মেহেরপুরে ৫ জন, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ২ এবং মাগুরায় ১ জন মারা গেছেন।

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলছে। মৃত্যুর মিছিল ও সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য এবং করোনার বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ সরকারের বিভাগীয় প্রশাসন,জেলা প্রশাসন,পুলিশ, র‍্যাব,বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু গত ৭ দিনের কঠোর লকডাউনের ৫ দিনে কিছুতেই জনগণকে ঘরে বেধে রাখা যাচ্ছে না,কারণে অকারণে ঘর থেকে বের হয়ে অলিতে গলিতে আড্ডায় মেতে উঠছে।ফলে সরকার ঘোষিত লকডাউনের সুফল এখনো চোখে পড়ছে না।

 

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে পল্লী বিদ্যুত কর্মকর্তার মৃত্যু

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *