বঙ্গবন্ধুর নাম মানুষের হৃদয় থেকে কোনদিন মুছে ফেলা যাবে না : খুবি উপাচার্য

বঙ্গবন্ধুর নাম মানুষের হৃদয় থেকে কোনদিন মুছে ফেলা যাবে না : খুবি উপাচার্য

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাব আয়োজিত  ১৪ আগস্ট বেলা ১১টায় তিনদিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে বঙ্গবন্ধু’র জীবন, কর্ম ও শোকাবহ ১৫ আগস্টের উপর খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত প্রাক্তন ছাত্রী চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনি’র ‘একক চিত্র প্রদর্শনী’ উদ্বোধন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি চিত্রকর্মগুলো ঘুরে দেখেন। পরে তিনি ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ১৫ আগস্ট হত্যাকন্ড মানবসভ্যতার ইতিহাসে নৃশংস হত্যাকান্ডের মধ্যে একটি। এটি নিছকই একটি হত্যাকন্ড নয়, একটি দেশকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র। কিন্তু ৭৫’র দোসররা জানতো না বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। বাংলাদেশ থাকলে বঙ্গবন্ধুর নামও থাকবে। বঙ্গবন্ধুর অবস্থান আমাদের অন্তরে। তাঁর নাম এ দেশের মানুষের হৃদয় থেকে কোনদিন মুছে ফেলা যাবে না।

তিনি বলেন, শিল্পীর মনের নিংড়ানো ভালবাসা প্রকাশ পেয়েছে তার চিত্রকর্মে। এটি বঙ্গবন্ধুর প্রতি তার ভালবাসার প্রকাশ ও আদর্শের প্রতিফলন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজে ভাল কিছু করলে শিক্ষকরা তৃপ্তি পান। নবীন একজন শিল্পীকে দিয়ে এমন একটি প্রদর্শনীর আয়োজন করায় তিনি খুলনা প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আগামীতেও নবীন শিল্পীদের প্রতিভার বিকাশে প্রেসক্লাব ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নৃশংস হত্যাকান্ডর শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ শহিদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, আহমদ আলী খান, ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।

অনুষ্ঠানে শিল্পী হিসেবে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনি।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৮ মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *