১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর উদ্ধোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল,দুস্থদের মাঝে খাবার বিতরন ও স্বারনিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে
১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর উদ্ধোগে ১/১০/২০২১ ইং তারিখ শুক্রবার সকাল ১০ ঘটিকায় এন আই এল জি, আগারগাঁও এ আলোচনা সভা,দোয়া মাহফিল,দুস্থদের মাঝে খাবার বিতরন ও স্বারনিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানে উপস্থিত ছিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি মোঃ মিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ,কার্যকরী সভাপতি মোঃ জিয়াউর রহমান,সিনিয়র সহঃসভাপতি মোঃ মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা পারভীন,অর্থ সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন,ঢাকা মহানগর আহ্বায়ক পরিষদ এর আহ্বায়ক মোঃ মনোয়ার হোসেন কবির, সদস্য সচিব এবনে ফারুক,যুগ্ম আহবায়ক মোঃ তৌহিদুল ইসলাম,রংপুর বিভাগের যুগ্ম আহবায়ক মোছা: সাজেদা সাজু সহ কেন্দ্রীয়,মহানগর ,বিভাগীয় জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরে কর্মরত ১১-২০ গ্রেড এর কর্মচারীবৃন্দ।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি মোঃ মিরাজুল ইসলাম বলেন ,আমরা ১৪ লক্ষ কর্মচারীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাই এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল,দুঃস্থ ও পথশিশু দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছি।
দ্রুত নবম পে কমিশন গঠন এর মাধ্যমে একটি বৈষম্য মুক্ত নবম পে স্কেল প্রদান সহ ৫ দফা দাবি বাস্তবায়নে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ৫ দফা দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
// শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি//
রাণীশংকৈলে শারীরিক প্রতিবন্ধী দুই ভাই-বোনকে হুইলচেয়ার দিলেন ইউএও স্টিভ কবির

