অসুর বিনাশিনী সর্বজয়া দেবী মহামায়ার শুভাগমনে প্রতিবছরের ন্যায় এ বছরেও অমৃত লালদে সড়ক, বরিশাল শহরের ঐতিহ্যবাহী অষ্টকোনা শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে উদযাপিত হতে যাচ্ছে নারায়নী দেবী দুর্গার আবাহন বরন আরাধনা। যানা গেছে এবছরো বরিশাল নগরীতে ৬টি ব্যাক্তি গত সহ ৪২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। তবে এবছর একটু ভিন্নরুপে অষ্টকোনা লোকনাথ মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, অষ্টকোনা মন্দিরে দুর্গা প্রতিমার কাজ শেয় হয়েছে, এখন বিভিন্ন রংতুলি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। তবে নেই কারো মনে উৎসাহীত মহামারী করোনা ভাইরাসের কারনে সম্পুন্ন অনারম্বর পরিবেশে হতে যাচ্ছে অষ্টকোনা লোকনাথ মন্দিরের দুর্গা পূজা।
এ বিয়য় অষ্টকোনা লোকনাথ বাবার মন্দির ও সার্বজনীয় দুর্গা পূজা কমিটির সভাপতি পঙ্কজ কুমার গুপ্ত, কাছে জানতে চাইলে তিনি বলেন ।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব পালন করার জন্য মন্দির কমিটির প্রতি সদস্যদের কাছে নির্দেশ দেয়া হয়েছে, এবং কোনরকম বিশৃঙ্খলা ঘটনা না ঘটতে পারে সেই জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিজস্ব কর্মী থাকবে। গত বছরের ন্যয় এ বছরো সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করবেন সকল দর্শনার্থীদের মাক্স পরিধান করে মন্দিরে প্রবেশ করতে দেয়া হবে।
//পলাশ চন্দ্র দাস:: বরিশাল প্রতিনিধি //
নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

