“বরিশাল জেনারেল হাসপাতালের সার্বিক অবস্থা একদমই নেগলেটড” পানি সম্পদ প্রতিমন্ত্রী

“বরিশাল জেনারেল হাসপাতালের সার্বিক অবস্থা একদমই নেগলেটড” পানি সম্পদ প্রতিমন্ত্রী

৭ অক্টোবর বৃহস্পতিবার পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ জাহিদ ফারুক  বরিশাল জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বলেন বরিশাল জেনারেল হাসপাতাল একদমই নেকলেটেড। এখানে আমাদের যে চিকিৎসক রয়েছেন তাদের হয়ত পুরাতন বিল্ডিংএর উপর মায়া না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এসময় তি‌নি আরও ব‌লেন, জেনা‌রেল হাসপাতালের ম‌্যা‌নেজ‌মেন্ট নি‌য়ে ব‌রিশাল বাসীর স‌ন্দেহ র‌য়ে‌ছে। এটা ঠিক ভা‌বে চল‌ছে না, প‌রিষ্কার প‌রিচ্ছন্নতার ঠিক নেই, ডাক্তা‌রের কম‌তি আ‌ছে। রোগী‌দের ঠিকমত চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে না। প্রতি সপ্তা‌হে এখানে  মি‌টিং হওয়া দরকার বলেও তিনি  মনে করেন। তিনি বলেন, আ‌মি চেষ্টা কর‌বো এই হাসপাতাল যেন মানসম্মত হাসপাতাল হয়, এই হাসপাতাল থে‌কে যা‌তে জনগন উপকৃত হয় এবং জনগন যা‌তে স‌ঠিক সেবা পায় সেই ব‌্যবস্থা কর‌তে।

সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন  ব‌রিশাল জেলা প্রশাসক মো. জসীম উ‌দ্দিন হায়দার, সি‌ভিল সার্জন ডা: ম‌নোয়ার হো‌সেন, জেনা‌রেল হাসপাতা‌লের আরএমও মলয় কৃষ্ণ বড়াল সহ হাসপাতাল ব‌্যবস্থা ক‌মি‌টির সদস‌্যরা।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসা শ্রীফলতলা ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশায় হেভীওয়েট প্রার্থী হাবিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *