সেতুতে যদি হাঁটতে পারতাম তবে সত্যি খুব ভালো লাগতো : প্রধানমন্ত্রী

সেতুতে যদি হাঁটতে পারতাম তবে সত্যি খুব ভালো লাগতো : প্রধানমন্ত্রী

সশরীরে নবনির্মিত পায়রা সেতু পরিদর্শনে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকাল ১১টায় তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পায়রা সেতু উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ‘যে নদীতে আমি সব সময় স্পিডবোটে চড়েছি সেই নদীর ওপরের সেতুতে যদি হাঁটতে পারতাম তবে সত্যি খুব ভালো লাগতো।

কিন্তু করোনার কারণে আসলে এক প্রকার বন্দি জীবন, সেজন্য আর সেটা হলো না। তবে আমার আকাঙ্ক্ষা আছে একদিন গাড়ি চালিয়ে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিসম্পন্ন, দৃষ্টিনন্দন এ নতুন সেতুটা দেখতে যাবো অবশ্যই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে ডিজিটাল বাংলাদেশ বলেই আপনাদের সঙ্গে গণভবনে বসেও কথা বলতে পারছি, মিলিত হতে পারছি। তবে এটা ঠিক যে আমি যদি সেখানে উপস্থিত থাকতে পারতাম, পায়রা সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারতাম বা সেতুতে নেমে যদি একটু দাঁড়াতে পারতাম, পায়রা নদীটা দেখতে পারতাম।’

//ডেস্ক নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাট রামপালে র‍্যাবের অভিযানে জ্বীনের বাদশা গ্রেফতার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *