বেকার জীবন
– বেলাল উদ্দীন
প্রিয়া মোর খোল দোর
ভালো নাই মন,
বেকার তাই দুঃখ পাই
নাহি মোর ধন।
কেঁদে যাই কোথা পাই
দেশে নাই কাজ,
প্রিয়া তাই মরে যাই
মনে মোর লাজ।
শোনো রাই মম শাঁই
দাও যদি সুখ,
তব মন পাবো ধন
রাখবো না দুখ।
শোনো সই আমি কই
ধরো মোর হাত,
প্রেম দিয়া মম প্রিয়া
যাক কেটে রাত।
ভব তল আঁখি জল
ফেলবো না আর,
নাহি সুখ যতো দুখ
হোক ব্যথা ভার।
//নিজস্ব সংবাদদাতা: মোঃ মোস্তাফিজুর রহমান//

