//মাহাবুব আলম, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি//
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৫ ডিসেম্বর রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে উপজেলা হল রুমে সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস সফলভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

