//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়ায় জনপ্রিয় হচ্ছে আধুনিকভাবে ভাসমান বেডে সবজি ও মশলা চাষ। এর কূষক মাঠ দিবস ১২ জানুয়ারি বিকাল ৫ টায় উপজেলার মধুগ্রাম ইসলামী সিনিয়র মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
মাঠ দিবসে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি দপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক জি এম আমানুল্লাহ, ভাসমান প্রকল্পের মনিটরিং অফিসার বিবেকানন্দ হিরা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হাসান, অধ্যক্ষ মাওলানা মহিবুর রহমান, এস পিপিও সঞ্জয় দেবনাথ,, উপ-সহকারী কৃষি অফিসার কৃষিবিদ ওয়াশিংটন গোলদার ও সন্ধ্যা রাণী,প্রমুখ।।
আলোচনা সভা শেষে ভাসমান বেডে সবজি ও মশলা চাষ পরিদর্শন করেন। বর্তমানে উপজেলার রঘুনাথপুর, রুদাঘরা ও রংপুর ইউনিয়নের মাহাতাব শেখ, হাফিজুর রহমান ও সুরমান গাজীসহ প্রায় ৬০/৭০ জন কৃষক ভাসমান বেড়ে সবজি চাষাবাদ করছে।

