খুলনার ডুমুরিয়ায় শিল্প কলায়  দু’দিন ব্যাপি যাত্রা উৎসব শুরু হয়েছে

খুলনার ডুমুরিয়ায় শিল্প কলায়  দু’দিন ব্যাপি যাত্রা উৎসব শুরু হয়েছে

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  সংবাদদাতা//
 মানুষের অনেক বিনোদনের মধ‍্যে বাঙ্গালীর সাংষ্কৃতির  ঐতিহ্য  যাত্রা পালা। গ্রাম বাংলার জনপ্রিয় এ যাত্রা কালের বিবর্তনে টিভি স‍্যাটেলাইট  আধুনিকতার সভ‍্যতায় হারিয়ে যেতে বসেছে।  নুতন প্রজম্মদের কাছে যাত্রার বিনোদন তুচ্ছ ও ত‍্যাচ্ছিলের  মতো। মানুষের জীবন ও বাস্তবতার দিক নির্দেশনা জ্ঞান ধারন উপলব্ধি  শিক্ষণীয় যাত্রার  কদর নেই। বাংলার এ সাষ্কৃতি ধারন ও লালন ধরে রাখতে কিছু মানুষের প্রয়াস  যাত্রা শিল্পটি বেচেঁ আছে। বাংলাদেশ শিল্প কলা একাডেমি যাত্রা শিল্পকে  দেশের দৌড় গৌড়ায় পৌছিয়ে দেয়ার লক্ষ‍্যে ১০০ নতুন যাত্রাপালা মঞ্চায়নের কর্মসূচীর হাতে নিয়েছে।
এরই ধারাবাহিকতা মঙ্গলবার  ১৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমি মঞ্চে খুলনার প্রদীপ কির্ত্তণীয়া যাত্রা দলের পরিবেশনায় পালাকার এম,এ মজিদ এর ‘রক্ত স্নাত স্বাধীনতা’ এবং রাত ৯ টায় আদি রং মহল অপেরা পরিবেশনায়  এবং পালাকার কাজী জাহাঙ্গীর হোসেন এর ‘স্ত্রী দিচ্ছে স্বামীর বিয়ে’ যাত্রা পালা মঞ্চায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *