//সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি//
মাগুরা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে ১৮ জন এবং সম্পাদক পদে ৬২ জন প্রার্থীতা ঘোষণা করেছেন বলে জানা গেছে একাধিক সূত্রে।উক্ত সম্মেলন শেষে রাতে জানা যায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নাহিদ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হামিদুল ইসলাম।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলার প্রাণকেন্দ্র সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব আলী হোসেন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। দুই পর্বের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর মহোদয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মাগুরা-২ আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার মহোদয়। মাগুরা জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ,মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সহ সভাপতি মাগুরা জেলা আওয়ামিলীগ জনাব আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র ও মাগুরা জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক জনাব খুরশীদ হায়দার টুটুল, মুন্সী রেজাউল হক সহ সভাপতি মাগুরা জেলা আওয়ামিলীগ। বিশেষ বক্তা ছিলেন শওকতুজ্জামান সৈকত সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, বেনজীর হোসেন নিশি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, আপেল মাহমুদ সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সৈয়দ ইমাম বাকের পাঠাগার সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, দেবাশীষ শিকদার সিদ্ধার্থ সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, ও মীর সাব্বির সহ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, কৃষক লীগ,সেচ্ছাসেবক লীগের, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সম্মেলন ঘিরে মাগুরা জেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পরিশেষে মোঃ নাহিদ খানকে সভাপতি ও মোঃ হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বরগুনা তালতলীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

