//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে চলেছেন।
বিশ্বমানবতার নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে রয়েছেন।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল।
বর্তমান সরকারের আমলেই কেউ না খেয়ে থাকবে না এবং যাদের ঘর এবং জমি নাই তাদেরকে ঘরসহ জমি মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রদান করছেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশব্যাপী শতাদিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে।
দেশে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে, তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে।
যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে তাদের কে প্রতিহত করতে হবে।
আজ রবিবার(২৪ এপ্রিল) সংসদ সদস্যর খুলনাস্থ দলীয় কার্যালয় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী বাদশা মিয়া, বিএম এ সালাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা,খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জামিল খান, শিউলি সরকার।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব এর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, তেরখাদা উপজেলা আ’লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, দিঘলিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, জেলা আওয়ামীলীগের সদস্য আ:মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব ইসহাক সরদার, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আ:মান্নান শেখ, আওয়ামীলীগ নেতা আকতার ফারুক, গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, এবিএম কামরুজ্জামান, আরিফুজ্জামান লিটন, স ম জাহাঙ্গীর, রিনা পারভীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি,সাধারণ সম্পাদক রাজিব দাস, শেখ আসাদুজ্জামান, ফরিদ শেখ, আজমল ফকির, আ:সাত্তার শেখ, যুবলীগের ব্রজেন দাস, নাসির হোসেন সজল, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা,নাজির শেখ,মামুন শেখ, সরদার জসিম উদ্দিন, সুব্রত বাগচী,সাইদুর রহমান সগীর, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, যুবলীগ নেতা আনিসুর রহমান,তারেক, শেখ সাগর, মো: মঈন উদ্দিন, মো: আবদুল্লাহ, শামীম হাসান লিটন,রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ,বাদশা মিয়া, সাধারণ সম্পাদক হনেওয়াজ কবির টিংকু, খায়রূজ্জামান সজল, রতন মন্ডল, ইমন গাজী, স্বেচ্ছাসেবকলীগের মো: মঈন উদ্দিন, সরদার নুর ইসলাম, তারেক আজিজ, শারাফাত হোসেন উজ্জল, ইউসুব শেখ, মঞ্জুর মোর্শেদ, তরিকুল ইসলাম, ছাত্রলীগের রিয়াজ, হিমেল, কাজল, অঞ্জন প্রমূখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মোঃ অহিদুজ্জামান।
খুলনার রূপসায় ট্রলির ধাক্কায় কলেজ ছাত্রী নিহত, চালক আটক
চাঁদপুর চান্দ্রায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাউল বিতরণ

