//অনলাইন নিউজ ডেস্ক//
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারী আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিসে কাজ করা নাহিদ মিয়াকে হত্যায় জড়িত ছয় ছাত্রকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ।
প্রাথমিকভাবে শনাক্ত হওয়া ছয়জনই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। তবে তাদের কারোর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি পুলিশের পক্ষ থেকে।
সোমবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, নাহিদকে হত্যায় জড়িত সন্দেহে শনাক্ত হওয়া সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী। ঘটনার সময় কয়েকজন হেলমেট পরা ছিল। তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর দেয়া তথ্য এবং ভিডিও বিশ্লেষণ করে জড়িত কয়েকজনের নাম ইতোমধ্যে সংবাদমাধ্যমের খবরে এসেছে। তারা সকলে ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মী বলেও জানা গেছে।
তবে ঢাকা কলেজ ছাত্রলীগ প্রকৃতপক্ষে কয়েকটি ভাগে বিভক্ত। ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার কোনো কমিটি নেই বর্তমানে। এর আগে ২০১৬ সালে একটি আহ্বায়ক কমিটি গঠিত হলেও পরে সেটার পূর্ণাঙ্গ কমিটি আর করা হয়নি।
এদিকে সংঘর্ষের ওই মামলা তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার (২৪ এপ্রিল) ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান চালায়। তবেএখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মইনুল ইসলাম গণমাধ্যমকে জানান, শনাক্ত হয়েছে, ঢাকা কলেজের এমন কোনো ছাত্রের ব্যাপারে তথ্য জানতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোন সদস্য তার কাছে আসেননি বা জানতেও চাননি।
তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে- এমন তথ্য তার কাছে নেই। রোববার ছাত্রাবাসে গোয়েন্দা পুলিশ আলামত উদ্ধারের জন্য অভিযান চালায়। তারা একজনকে নিয়েছিল, পরে ছেড়ে দিয়েছে তবে তার মোবাইল ফোন নিয়ে গেছে।
যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাই তাদের কে প্রতিহত করতে হবে: সালাম মূশের্দী এমপি

