খুলনার তেরখাদা ইউপি চেয়ারম্যান দীন ইসলাম জামিনে মুক্ত

খুলনার তেরখাদা ইউপি চেয়ারম্যান দীন ইসলাম জামিনে মুক্ত

//নিজস্ব প্রতিবেদক//

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের বারবার নির্বাচীত  চেয়ারম‍্যান  এস এম দীন ইসলাম দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পায় আজ।

হাজার হাজার নারী পুরুষ তার ভালবাসায় সিক্ত হয়ে জেল গেট থেকে তার বাড়িতে নিয়ে আসেন।

উপজেলার ও  ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ প্রিয় মানুষটিকে দেখতে তার বাড়িতে আসেন।

২০২১সালের ২৮নভেম্বর  ইউপি নির্বাচনে হত‍্যা মামলায় কারাবন্দী থাকাবস্থায় নির্বাচনে  আনারস প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেন।  ইউপি চেয়ারম‍্যান দীন ইসলাম ২০১১সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নির্বাচনে জয়লাভ করেন।

এলাকার বৃদ্ধ কাজী দলিল উদ্দিন বলেন, চেয়ারম‍্যান জনগণের সাথে ভাল ব‍্যবহার, অসহায় মানুষের পাশে দাড়ায়।

পরিষদে সেবা নিতে গেলে সহজে তারা সেবা পান। বিপদে আপদে তাকে কাছে পাই। সরকারের  ভিজিডি,ভিজিএফ সহ সকল প্রকার সুবিধা সাধারণ মানুষকে দেয়।যে কারণে তাকে জনগণ ভোট দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *