বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের এসএস‌সি পরীক্ষার্থী‌দের বিদায় অনুষ্ঠান

বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের এসএস‌সি পরীক্ষার্থী‌দের বিদায় অনুষ্ঠান

চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার মাধ‌্যমিক একমাত্র সরকা‌রি শিক্ষা প্রতিষ্টান বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের এসএস‌সি পরীক্ষার্থী‌দের বিদায় সংবর্ধনা বৃহস্প‌তিবার বিকা‌লে অনু‌ষ্টিত হয় ।

বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ম‌নো‌তোষ দাশ এর সভাপ‌তি‌ত্বে এ‌তে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ,বি‌শেষ অ‌তি‌থি ও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকা‌রি প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ,মডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, বাঁশখালী একা‌ডেমীর প্রধান নির্বাহী প‌রিচালক সাংবা‌দিক কল‌্যাণ বড়ুয়া।

বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সি‌নিয়র শিক্ষক অঞ্জন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আ‌লোচনায় অংশ নেন বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সি‌নিয়র শিক্ষক মোহাম্মদ ওসমান,সাংবা‌দিক মিজান বিন তা‌হের,মাহবুব আলম, অ‌চিন্দ‌্য আচার্য, সত‌্যজিৎ বড়ুয়া,তা‌হেরা বেগম,স‌ু‌মিতা দেওয়ানজী, টিংকু নন্দী, লক্ষন দাশ, প্রী‌তি বড়ুয়া, বি‌বি ম‌রিয়ম, মনছুরা বেগম সহ অন‌্যান‌্য শিক্ষকগন উপ‌স্থিত ছি‌লেন ।

বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ে এবার ৩৪২ জন শিক্ষার্থী আগামী ১৯জুন অনু‌ষ্টিতব‌্য পরীক্ষায় অংশগ্রহন কর‌বে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *