//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
২০০৪ সালে ২১আগস্ট বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হত্যার উদ্যেশে বর্বরোচিত গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী ও বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্নার মাগফেরত কামনায় ২১ আগস্ট রবিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, সরদার আ: গনি, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, কেএম হযরত আলী, কাজী ইমদাদ হোসেন,শীলা রানী মন্ডল, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোহেন, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, সেচ্ছাসেবকলীগের এম এম হুমাউন কবির, ছাত্র নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

