কচুয়ায় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কচুয়ায় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার বিকাল ৫টায় কচুয়া জিরো পযেন্টে সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম আবু বক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, কৃষকলীগের সভাপতি ও কচুয়া ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেখ মোস্তফিজুর রহমান, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ,পঙ্কজ কান্তি অধিকারী, নাজমা আক্তার সহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের প্রতিটি ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদক ও কর্মীবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *