অভয়নগরে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অভয়নগরে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১২ অক্টোবর ( বুধবার ) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নওয়াপাড়া-রাজঘাট শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া-রাজঘাট শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র বিশিষ্ট শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আমির গোলদার, সিড্ল টেক্সটাইল মিলের সভাপতি লিটন হোসেন, অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া-রাজঘাট শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পলাশ। আলোচনা সভা কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *