//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুর্বন জয়ন্তী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল লক্ষ্যে ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যেগে দলীয় কার্যলযে আলোচনা সভা অনুষ্ঠিত হয।
উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে শেখ ইকবাল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার জাকির হোসেন। আরো বক্তব্য দেন জেলা যুবলীগ নেতা বিএম কামরুল ইসলাম, জলিল তালুকদার, ইন্জিনিয়ার মাহফুজুল রহমান, জামাল হোসেন, রাসেল হোসেন, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, শাহনেওয়াজ হোসেন শিমুল, বিশ্ব নাথ দে, কামরুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, বিকাশ মন্ডল, দিলিপ মন্ডল, জাকির হোসেন মিল্টন, প্রভাষক ব্রজেন সরকার, সোলাইমান মির্জা, আবু দাউদ মোড়ল, রাজিউল বারী সৈকত, মুসফিকুর রহমান টিটু, আ: হালিম, হাবিবুর রহমান মহলদার, আ: হামিদ সরদার, মোল্ল্যা মাসুদ রানা, আমির হামজা, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

