//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
বাংলাদেশ কৃষকলীগ ডুমুরিয়া উপজেলা শাখার নব গঠিত কার্য নির্বাহী কমিটির এক পরিচিতি সভা ৩রা ডিসেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয। উপজেলা কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিকের সভাপতিত্বেও সাধারন সম্পাদক জাহাবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, প্রধান বক্তার বক্তব্য দেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষকলীগের সহ সভাপতি খান খোরশেদ আলম, প্রিন্স, ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, মোল্লা সোহেল রানা প্রমুখ। সভায় অতিথিবৃন্দ ও কমিটির সদস্য বৃন্দকে ফুলেল শুভেচ্চা জ্ঞাপন করা হয।

