//পলাশ চন্দ্র দাস, বরিশাল//
বরিশালে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল মহানগর ও জেলা উপজেলা ছাত্রলীগের যৌথ আয়োজনে সকাল সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,কেক কেটা, পরে দুপুর ১ টায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (০৪ জানুয়ারি) রাতে বরিশাল নগরের সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এরপর করা হয় আতশবাজি প্রদর্শনী এরআগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে দলীয় নেতাকর্মীরা।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাসহ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।দিনটিকে কেন্দ্র করে সকালে আনন্দ র্যালিসহ নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা ও মহানগর ছাত্রলীগ।

