কচুয়ার বাধালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পূর্ণমিলনী ও আলোচনা সভা

কচুয়ার বাধালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পূর্ণমিলনী ও আলোচনা সভা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

ছাত্রলীগের ৭৫‘তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কচুয়ার বাধাল ইউনিয়ন ছাত্রলীগের আয়োজরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদকদের পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিবানন্দ দাসের সভাপতিত্বে পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নকিব নজিবুল হক নজু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা-আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ ভবরঞ্জন মজুমদার, যুগ্ন-সম্পদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান মোস্ত, সাংগঠনিক সম্পাদক ও বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, কচুয়া প্রেসক্লাকের সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী সাইদুজ্জামান সাইদ, উপজেলা কৃষক লীগের সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শিকদার হাদিউজ্জামান হাদিস, জেলা পরিষদের সদস্য ও ছাত্রলীগের সাবেক আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর, বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতয়াল ইলিয়াস আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সুজন শিকদার, গজালীয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ দেলোয়ার হোসেন, বনগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দিপু মৃত্র।

বিশেষ বক্তা ছিলেন, উপজেলা ছাত্রলীগের  আহায়ক হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুর। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নকীব জামাল হায়দার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *