//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় নিদের্শনা অনুযায়ী পঞ্চগড়ে বিএনপি -জামাতের মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে ১২ মার্চ রবিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয। উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যলযে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক গোবিন্দ ঘোষ।
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, প্রধান বক্ততার বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের শেখ নাজিবুর রহমান, মোল্ল্যা সোহেল রানা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, এ্যাড.আরশাফুল আলম রাজু, মোল্ল্যা জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, তৌহিদুজ্জামান রাতুল, মাহমুদ খান, ইকবাল হোসেন ছালাম, কাজী মেহেদী হাসান রাজা, বিশ্বজিৎ মজুমদার, আব্দুল হামিদ সরদার, আছাদুজ্জামান মিন্টু, জাহিদ শেখ, জাহিদুল খান, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, মনজুর, প্রমুখ।
সমাবেশের পূর্বে একটি মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

