//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//
ডুমুরিয়া(খুলনা) সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন মিথ্যা অপ্রচার ও ধমীয় অনুভূতির সৃষ্টি করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না। মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী । বর্তমান সরকার শহরে মতো গ্রামীন জনপথকে উন্নত করার লক্ষ্যে ব্যাপক কাজ করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলার মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অনন্য আবদার রেখে চলেছে তা সারা বিশ্ব বাসী প্রশংসা কুড়িয়েছে।উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে সকলকে আহবান জানান । গতকাল মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের ২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩ .০৫ কিলোমিটার চিংড়া টু তেলিগাতী শোভনা পশ্চিমপাড়া সড়কের কাপেটিং সড়কের ফলক উম্মোচন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পশ্চিমপাড়া খেলার মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সুরজিৎ বৈধ্য। আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ নাজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিন্দ্রনাথ মল্লিক,শিব গোলদার, নওশের বাগাতি, গফফার বাগাতি, ইউপি সদস্য দেব্ররত সরদার, আছাদুজ্জামান পারভেজ, সমীর দে গোরা, সাধন সরদার, প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন ফলক উম্মোচন করেন।

