//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
শনিবার (৩জুন) বিকাল সাড়ে ৫টায় মহানগরীর গল্লামারি লায়ন্স স্কুল মাঠ থেকে গণসংযোগ শুরু করে নিরালা আবাসিক এলাকা মোড় পর্যন্ত গণসংযোগ করেন।
নৌকা মার্কায় ভোট প্রার্থনাকালে নেতৃবৃন্দ বলেন, খুলনার উন্নয়নে কর্মবীর তালুকদার আব্দুল খালেকের কোনো বিকল্প নেই। বিগত দিনে মেয়র থাকাকালী অল্পসময়ে খুলনার যে উন্নয়ন হয়েছে তা কল্পনাতীত। খুলনার চলমান কাজ সম্পন্ন করতে হলে তার মত নেতার প্রয়োজন। কারণ তিনি দিনরাত পরিশ্রম করেন।
গণসংযোগকাল উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. রবীন্দ্রনাথ মন্ডল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকলেচুর রহমান বাবলু, সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেন, আ’লীগ নেতা খান আবু বক্কর, মোল্লা সোহেল রানা, জাহিদুল ইসলাম মোল্লা, বিষ্ণু প্রসাদ মল্লিক, শহিদুল ইসলাম, গাজী আব্দুস সালাম, বাবর আলী, বিল্লাল হোসেন, মেহেদী হাসান বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মজিদ কাজী, সুরঞ্জন ঘোষ, গাফফার বাওয়ালি, রেজাউল গোলদার, মনোরঞ্জন দাস, নির্মল দেবনাথ, গৌর ঢালী, পরিতোষ, সুকৃতি মন্ডল, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা বেগম, মাসুদা আক্তার রাখি, এমপি পুত্রবধূ প্রভাষক সুলগ্না বসু, সাবেক জেলা পরিষদ সদস্য শোভারানী হালদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে গাজী তৌহিদুজ্জামান, সুরঞ্জিত বৈদ্য গাজী হুমায়ুন কবির বুলু, বিমল কৃষ্ণ সানা, গোপাল চন্দ্র দে, অধ্যক্ষ সমরেশ মন্ডল, মনোজিৎ বালা, তুহিনুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান রেজওয়ান মোল্লা, সেখ আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগ নেতা গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, সমীর দে গোরা, ইউপি সদস্য সরদার মাসুদ রানা, মাহাবুর রহমান শেখ, আলহাজ রবিউল ইসলাম আন্টু, উপজেলা কৃষক লীগ নেতা অরিন্দম মল্লিক, উপজেলা ছাত্রলীগ নেতা খান আবুল বাশার, আলামিন শেখ, রাসেল সরদার বঙ্গবন্ধু পরিষদ নেতা অসীম হালদার, শ্রমিক লীগ নেতা এরশাদ মোল্লা, বিভা বিশ্বাস প্রমুখ।

