//জাহিদুল রহমান বিল্পব, বিশেষ প্রতিনিধি খুলনা//
বাংলাদেশ আওয়ামী লীগ ৮ নং শরাফপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ৭ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রিজাউল করিম গোলদার এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তকব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সলদার আবু সালেহ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোকলেচুর রহমান বাবলু, আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আবু সাঈদ সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, প্রভাষক জিএম ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, গাজী হুমাউন কবির বুলু, শিলা রানী মন্ডল, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, কাজী মেহেদী হাসান রাজা, দেলোয়ার হোসেন,মনোরঞ্জন দাশ,শেখ জিয়াউল হক মিঠু তৈয়বুর রহমান, কারিমুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি খান আবুল বাসার, প্রমুখ।

