//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষে ১৮ জুলাই মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কাযালয়ে এক প্রস্তুুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোর্দ্দার, প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রিয় যুবলীগের কার্য নিবাহী সদস্য জিএম গফফার,সম্মানিত অতিথি’র বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান।
উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাড. আরশাফুল আলম রাজু ও শেখ ইকবাল হোসেন এর পরিচালনায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীগ নেতা প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্যা সোহেল রানা , মোলা জাহিদুল ইসলাম, রাজিউল বারী সৈকত,শাহানেওয়াজ হোসেন শিমুল বিশ্বাস, বিকাশ মন্ডল, বিশ্বনাথ দে, আলহাজ্ব রবিউল ইসলাম আন্টু,অমিত বিশ্বাস, ব্রজেন সরকার, দেলোয়ার হোসেন,তৌহিদুজ্জামান রাতুল, প্রভাষক মেহেদী মাসুদ, দিলিপ মন্ডল, প্রসূন বিশ্বাস, আবু দাউদ মোড়ল, খান মাহামুদুল হাসান, কাজী মেহেদী হাসান রাজা, জিল্লুর রহমান আকুজ্ঞি প্রমুখ । সভায় তারুণ্যের জয়যাত্রা সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

