//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
আগামী নির্বাচনকে সামনে রেখে জামাত-বিএনপি আবারো ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা সবাই সজাগ থাকবেন, যাতে এলাকায় তারা বিশৃংখলা সৃস্টি করতে না পারে। কোথাও বিশৃংখলা সৃস্টি করতে চাইলে তাদের কে প্রতিহত করতে হবে। রবিবার বিকালে কচুয়া বাজারের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় একথা বলেন।
এসময়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড.হেমায়েত উদ্দিন ভুইয়া,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,নকীব নজিবুল হক নজু, জেলা আওয়ামীলীগনেতা মো.ফিরোজুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, যুগ্ন-সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, জেলা পরিষদের সদস্য মরিরুজ্জামান ঝুমুর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস সহ আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সভাস্থলে এসে হাজির হয়।

