//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন দলের নিবেদিত নিষ্ঠা ও আর্দশবান কর্মীর কখনো মৃত্যু হয়না । যুগে যুগে তার কর্ম ত্যাগ ভালাবাসা দলের পরবর্তী কর্মীদের অনুপ্রেরনা যোগায়। দলের আর্দশবান কর্মীদের স্মরনের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী দিনে জাতিয় সংসদ নির্বাচনে নৌকার প্রতিকে বিজয় আনতে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান এবং নিহত পরিবারের প্রতি গভীর শোক করেন। ৩রা অক্টোবর মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শোক সভার আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন।
সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি খান নজরুল ইসলাম, সদর ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি মোল্যা জাকির হোসেন, সদর আওয়ামীলীগের সহ সভাপতি কানাই লাল, কর্মী দিপঙ্ক কান্তি কুন্ডু’র বিদেহী আত্নার শান্তি কামনায় দলীয় কার্যলয়ে আলোচনা, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আফছার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, অধ্যাপক জিএম ফারুক হোসেন, মোল্যা সোহেল রানা, মোল্য জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু, প্রভাষক গোবিন্দ গোষ, শেখ ইকবাল হোসেন, মহিলা আওয়ামীলীগের তহমিনা বেগম, সাবেক জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, প্রভাষক সুলগ্না বসু, হাফিজ খান, শেখ জামিল আক্তার লেলিন, আলহাজ্ব রবিউল ইসলাম আন্টু, আব্দুল হামিদ সরদার, মাহমুদ খান, কাজী মেহেদী হাসান রাজা, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা প্রমুখ।

