//মুরশীদ আলী //
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন খুলনায় ১১ নভেম্বর। তাঁর জনসভা সফল করার লক্ষে এক প্রস্তুতিমূলক সভা গত ৩০ অক্টোবর বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী।
এ সময় সন্মানিত অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুর রহমান রিপন এবং যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।
সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ন, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম লাবু, শ্রম বিষয়ক সম্পাদক মোল্যা মোজাফফর হোসেন, সদস্য শিউলি সরোয়ার, জামিল খান, আজগর বিশ্বাস তারা, অমিয় অধিকারী।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, খান শাহাজাহান কবীর প্যারিস, আরিফুর রহমান মোল্যা, মোরশেদুল আলম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবীব, আজিজুল হক কাজল, চঞ্চল কুমার মিত্র, এমডি রকিব উদ্দীন, দপ্তর সম্পাদক আকতার ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গফুর খানসহ আওয়ামী ও সহযোগী সংগঠনের জেলা উপজেলার নেতৃবৃন্দ।

