//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
খূলনা সিটি কর্পোরেশের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন নির্বাচনকে বানচাল করতে চক্রান্ত চলছে। যড়ষন্ত্র কারীদের দেশের উন্নযন চোখে পড়ে না। তারা হরতালের নামে গাড়ী পুড়িয়ে মানুষকে হত্যা ও জান মালের ক্ষতি সাধন করছে।
জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। নির্বাচনে জয়লাভ করে পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকে জয়যুক্ত করার আহবান জানান। ২রা ডিসেম্বর শনিবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খান জাহানআলী থানা আওয়ামী লীগের ৩৪,৩৫,৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত খানজাহান আলী আর্দশ মহাবিদ্যলয়ের হল রুমে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন।
খান জাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে ও শেখ আনিচুর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য দেন খুলনা -৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ , বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম, ডিএ বাবুল রানা, আরো বক্তব্য দেন থানা আওয়ামী লীগের সহ সভাপতি নুর ইসলাম মোল্ল্যা, শাহাজাহান মাষ্টার, জাহাঙ্গীর হোসেন, সাজ্জাদুল রহমান লিংকন, জাকারিয়া রিপন, ইকবাল হোসেন, স.ম লিয়াকাত আলী, মফিজুর রহমান, কেসমত আলী, এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ফুলতলা উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম্যান ফারজানা ফৌরদাউস নিশা, ইউপি চেয়ারম্যান সুরজ্ঞিত বৈধ্য, প্রমুখ।

